যশোরে সাবেক তথ্যমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ তরিকুল ইসলামের স্মরণে সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল

যশোরে সাবেক তথ্যমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ তরিকুল ইসলামের স্মরণে সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১৪ নভেম্বর ২০২৬

বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক তথ্যমন্ত্রী এবং দৈনিক লোকসমাজের প্রকাশক মরহুম তরিকুল ইসলামের স্মরণে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে এই স্মরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। আলোচনা পর্বে বক্তারা যশোরের উন্নয়ন, রাজনীতি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশে মরহুম তরিকুল ইসলামের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। স্মরণসভায় আরও বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ফকির শওকত, সাধারণ সম্পাদক নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইউব, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ।

অনুষ্ঠানে রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম (মারুফ), জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানা। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক সুবর্ণভূমির সম্পাদক ও প্রকাশক এজাজ উদ্দিন টিপু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সহসভাপতি বিএম আসাদ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, প্রেসক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মৃধা, সিনিয়র সাংবাদিক শেখ আবদুল্লাহ হুসাইন ও রাজেক জাহাঙ্গীরসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী সদস্য এস এম সোহেল। এ সময় মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

অপরাধীদের কোনো আশ্রয়-প্রশ্রয় নয়, তথ্য দিয়ে সহায়তার উদাত্ত আহ্বান শার্শা থানার ওসি মো. শামিনুল হকের

যশোরে ‘প্যারেন্টিং : আদর্শ প্রজন্ম গঠন’ শীর্ষক দিনব্যাপী গ্র্যান্ড সেমিনার অনুষ্ঠিত : প্রযুক্তির আসক...

ঝিকরগাছা সফরে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট

বেনাপোল বন্দরে ১০ কোটি টাকার কেমিক্যালের চালান জব্দ

যবিপ্রবির সিএসই বিভাগে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

রাইটস যশোর'র 'আশ্বাস' প্রকল্পের উদ্যোগে বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বাজার সংযোগ বিষয়ক সমন্বয...

শার্শায় নাশকতার অভিযোগে আ.লীগের ৪ সমর্থক আটক

যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক, বর্তমান ও প্রয়াত ৯ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা

যশোরে বিচারিক কার্যক্রমে গতিশীলতা, বিচার সেবায় প্রশংসনীয় অগ্রগতি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *