যশোরে ২ হাজার যানবাহনে তল্লাশি চালিয়ে ৩২টি মোটরসাইকেল জব্দ :  মাদকসহ গ্রেপ্তার ১১

যশোরে ২ হাজার যানবাহনে তল্লাশি চালিয়ে ৩২টি মোটরসাইকেল জব্দ : মাদকসহ গ্রেপ্তার ১১

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের দুটি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনার পর জেলাজুড়ে বিশেষ তল্লাশি অভিযান জোরদার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত ৫৪টি চেকপোস্ট বসিয়ে ১ হাজার ৯১২টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ৩২টি মোটরসাইকেল জব্দ, ২১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা,এসময় দুজনকে গ্রেপ্তার এবং ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এর আগে আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় রাতভর অভিযান চালিয়ে আরও নয়জনকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আদালতের ফটকের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পেছনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাইসুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। রাতভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ মামলায় নয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মনিরুজ্জামান লাবলু, লাভলু, কাজী বাকেরুল ইসলাম ইরান, আরমান হোসেন রিজভী, ডালিম হোসেন, আব্দুল আলিম গাজী, শরিফুল ইসলাম, সানোয়ার হোসেনসহ নয়জন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সহকারী জজ আদালতের ফটকের সামনে থেকে বিস্ফোরিত টিনের কৌটার অংশবিশেষ ও কালো স্কচটেপের দুটি টুকরা উদ্ধার করা হয়। অন্যদিকে, প্যারিস রোড থেকে আদালত ভবনের পেছনের দিকে নিক্ষেপ করা ককটেলসদৃশ হাতবোমাটি ভবনের পেছনের প্রবেশপথের পাশে বিস্ফোরিত হয়। সেখান থেকে ছয়টি বিয়ারিং বল, কালো স্কচটেপের দুটি টুকরা ও বিস্ফোরিত টিনের কৌটার দুটি অংশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার পর শুক্রবার বিকেল ৪টা থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। রাত ৯টা পর্যন্ত চলা এ অভিযানে মোট ৫৪টি চেকপোস্ট বসানো হয়। যানবাহনের কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়।
অভিযান শেষে রাত ৯টার দিকে যশোর শহরের মণিহার এলাকায় প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। তিনি বলেন, নাশকতা ও অরাজকতা প্রতিরোধে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে। আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে নয়জনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। যশোরের শান্তিশৃঙ্খলা নষ্ট ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে তাঁরা এসব কর্মকাণ্ডে জড়িত বলে পুলিশের ধারণা। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান চলছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার ওসি কবির হোসেন যশোর ট্রাফিক ইন্সপেক্টর টিআই মাহফুজুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

অপরাধীদের কোনো আশ্রয়-প্রশ্রয় নয়, তথ্য দিয়ে সহায়তার উদাত্ত আহ্বান শার্শা থানার ওসি মো. শামিনুল হকের

যশোরে ‘প্যারেন্টিং : আদর্শ প্রজন্ম গঠন’ শীর্ষক দিনব্যাপী গ্র্যান্ড সেমিনার অনুষ্ঠিত : প্রযুক্তির আসক...

ঝিকরগাছা সফরে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট

বেনাপোল বন্দরে ১০ কোটি টাকার কেমিক্যালের চালান জব্দ

যবিপ্রবির সিএসই বিভাগে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

রাইটস যশোর'র 'আশ্বাস' প্রকল্পের উদ্যোগে বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বাজার সংযোগ বিষয়ক সমন্বয...

শার্শায় নাশকতার অভিযোগে আ.লীগের ৪ সমর্থক আটক

যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক, বর্তমান ও প্রয়াত ৯ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা

যশোরে বিচারিক কার্যক্রমে গতিশীলতা, বিচার সেবায় প্রশংসনীয় অগ্রগতি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *