মাগুরায় ছাত্রলীগ নেতার স্ত্রীর রহস্যজনক  মৃত্যু : জানাজায় যোগ দিলেন কারাবন্দী স্বামী

মাগুরায় ছাত্রলীগ নেতার স্ত্রীর রহস্যজনক মৃত্যু : জানাজায় যোগ দিলেন কারাবন্দী স্বামী

মাগুরা প্রতিনিধি : 

তারিখ: ৯ নভেম্বর ২০২৬

মাগুরা পৌরসভার স্টেডিয়াম পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে আজ সোমবার (৯ নভেম্বর) সকালে নাজনিন নাহার রিতু (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিতু সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসেনের স্ত্রী। স্ত্রীর আকস্মিক মৃত্যুর পর কারাবন্দী স্বামী মাত্র চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে কড়া পুলিশি নিরাপত্তায় জানাজায় অংশ নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নিহতের ৯ বছর বয়সী কন্যাসন্তানের ঘুম ভাঙলে সে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে মায়ের ঝুলন্ত নিথর দেহ দেখতে পায়। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত নাজনিন নাহার রিতু মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী এলাকার বাসার বিশ্বাসের মেয়ে। মাত্র কয়েক দিন আগে গত ৩ নভেম্বর দম্পতিটি স্টেডিয়াম পাড়ার ওই ভাড়া বাসায় ওঠেন। নতুন ঠিকানায় থিতু হওয়ার আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। ২০১৫ সালে প্রেমের সম্পর্কের ভিত্তিতে তাঁদের বিয়ে হয়েছিল এবং তাঁদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। রাজনৈতিক কারণে কারাবন্দী রয়েছেন স্বামী রুবেল হোসেন।

প্রাথমিকভাবে পুলিশ এটি আত্মহত্যা বলে ধারণা করলেও মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ জানান, গৃহবধূর মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি ঘটনার পেছনের অন্যান্য সম্ভাব্য বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মাগুরার শালিখায় দুই ক্লিনিকে কর্মচারী যখন ডাক্তার !

লুণ্ঠিত স্বর্ণ ভাগাভাগির দ্বন্দ্বে যুবদল নেতা শাকেরকে গুলি করে হত্যা : মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার...

মহম্মদপুরে মধুমতী নদী থেকে আনুমানিক ষাটোর্ধ্ব অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শালিখায় গভীর রাতে প্রবাসী স্ত্রীর ঘরে আইনজীবী !

মহম্মদপুরে মধুমতি নদীতে নৌকাবাইচ ও গ্রামীণ মেলায় লাখো মানুষের ঢল

মাগুরা কুচিয়ামোড়া ইউনিয়নে দুই পরীক্ষার্থীর অকাল মৃত্যু

মাগুরা সদরে দুই এইচএসসি পরীক্ষার্থীর প্রাণহানি

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মাগুরায় দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় শ্রীপুরে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আজাদুল ও রনি গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *