জাকির হোসাইন তুষার,মাগুরা প্রতিনিধি
মাগুরায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ার দুঃসংবাদ পাওয়ার পর পৃথক স্থানে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া এবং নতুনগ্রাম এলাকায় পৃথকভাবে এই করুণ ঘটনা দুটি ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলেন—মাগুরা সদর উপজেলার কুচিয়ামাড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের মাঠপাড়া এলাকার শফিকুল বিশ্বাসের ছেলে বাপ্পি হোসাইন (১৯) এবং একই ইউনিয়নের নতুনগ্রাম এলাকার মৃত অনিল শিকদারের মেয়ে অনন্যা শিকদার (১৮)।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার এইচএসসি পরীক্ষার কাঙ্ক্ষিত ফলাফল প্রকাশের পর পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর জানতে পেরে মানসিক যন্ত্রণায় ভুগে নিজ নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই দুই শিক্ষার্থী।
একই দিনে পরীক্ষা কেন্দ্রিক এই দুটি মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকাজুড়ে চরম শোকের ছায়া নেমে এসেছে।ছবি সংগৃহীত।
