যশোরে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের তাৎপর্য তুলে ধরে ট্রেড ইউনিয়ন সংঘের র‍্যালি ও মানববন্ধন

যশোরে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের তাৎপর্য তুলে ধরে ট্রেড ইউনিয়ন সংঘের র‍্যালি ও মানববন্ধন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৭ নভেম্বর ২০২৬

ঐতিহাসিক রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের তাৎপর্য তুলে ধরা এবং শ্রমিকদের ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে যশোরে বর্ণাঢ্য র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুরে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়।

দুপুরে যশোর জেলা মাইকপট্টি এলাকা থেকে একটি প্রতিবাদী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব যশোরের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংগঠনের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বিভিন্ন খাতের প্রায় ৩৫ থেকে ৪০ জন শ্রমিক ও সংগঠনের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মানববন্ধনে সংহতি প্রকাশ করে ও বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন যশোর জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি আশুতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃষ্ণ লাল সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরন সরকার, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতা নাজমুল হোসাইন এবং যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ দুলু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান লাগামছাড়া বাজারদর ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের বেঁচে থাকার স্বার্থে জাতীয় ন্যূনতম মজুরি অবিলম্বে ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে একটি গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিতকরণ, সাশ্রয়ী মূল্যে স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু এবং গার্মেন্টস শ্রমিকসহ সকল শ্রমজীবী মানুষের ওপর চলা নিপীড়ন-নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়া বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হওয়া শ্রমিকদের নিঃশর্ত মুক্তি এবং শ্রমিকদের উত্থাপিত সকল ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও নায্য দাবি আদায়ে ট্রেড ইউনিয়ন সংঘের ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের বিকল্প নেই। অধিকার আদায়ের এই সংগ্রামকে বেগবান করতে সকল শ্রমিককে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তারা। শ্রমিকদের ন্যায্য অধিকার অর্জিত না হওয়া পর্যন্ত রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

‘২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি’: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অম...

আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্যের বিকল্প নেই : যশোর টাউন হল ময়দানে অধ্যাপক নার্গিস বেগম

জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যবিপ্রবিতে উদযাপিত হলো ঐতিহাসিক ৭ নভেম্বর

ঐতিহাসিক ৭ই নভেম্বরের চেতনা ও গুরুত্ব নিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে আলোচনা সভা

যশোর হামিদপুর আল-হেরা কলেজে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নানা কর্মসূচির মধ্য দিয়ে কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিকরগাছায় শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনালের মানবিক উদ্যোগ : এতিম শিক্ষার্থীরা পেল স্কুল ব্যাগ ও শি...

পেশাদারিত্ব ও জননিরাপত্তার আহ্বান : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যশোরের পুলিশ সুপার

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রদর্শনী ফুটবল ম্যাচ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *