স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৬ নভেম্বর ২০২৬
যশোর জেলার শার্শা থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে। গত ৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাতে উপজেলার শিকারপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি জব্দ করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ মো. শামিনুল হকের সার্বিক নির্দেশনায় নেতৃত্বে গঠিত চৌকস পুলিশ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে অংশগ্রহণ করেন এসআই (নিঃ) আশীষ সরকার ও এসআই (নিঃ) শেখ আল আমিনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর রাত ২১:৩৫ ঘটিকার সময় শার্শা থানার ২নং লক্ষণপুর ইউনিয়নধীন শিকারপুর গ্রামস্থ শিকারপুর আমতলা মোড় ব্রিজ থেকে আনুমানিক ১০০ গজ পশ্চিমে কাঁচা রাস্তা সংলগ্ন জনৈক জামাল হোসেনের (৫০) ধানখেতের ভেতর এই অভিযান পরিচালিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ওই ধানখেতের ভেতর থেকে অজ্ঞাতনামা আসামিদের ফেলে যাওয়া ১ (এক) টি পুরাতন দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল জব্দ তালিকা মূলে উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের প্রকৃত নাম-ঠিকানা সংগ্রহ এবং তাদের গ্রেপ্তারের লক্ষ্যে জোরদার অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

