রোগীদের সেবার মান বৃদ্ধির অঙ্গীকারে চৌগাছা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা

রোগীদের সেবার মান বৃদ্ধির অঙ্গীকারে চৌগাছা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা

চৌগাছা (যশোর) প্রতিনিধি :

তারিখ: ৫ নভেম্বর ২০২৬

যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসাসেবা আরও উন্নত ও গতিশীল করার লক্ষ্যে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে হাসপাতাল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শোনান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। সভায় অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও বক্তব্য রাখেন যশোর আদ-দ্বীন হাসপাতালের পরিচালক ও এই হাসপাতালের সাবেক চিকিৎসক ডা. ইমদাদুল হক, চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহমেদ এবং ডা. সুরাইয়া পারভীন প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত সভায় হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভার মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সাধারণ রোগীদের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা। বিশেষ করে হাসপাতালে আগত প্রসূতিদের সুরক্ষায় সিজারের মাধ্যমে শতভাগ অপারেশন সফলভাবে সম্পন্ন করা, জরুরি প্রয়োজনে রোগীদের রক্তের চাহিদা মেটাতে নতুন ব্লাড ব্যাংক নির্মাণ এবং প্যাথলজিক্যাল সেবার মান আধুনিক ও উন্নত করার বিষয়ে দীর্ঘক্ষণ বিস্তারিত আলোচনা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে চৌগাছা সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও জনবান্ধব ও যুগোপযোগী করে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

নানা কর্মসূচির মধ্য দিয়ে কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিকরগাছায় শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনালের মানবিক উদ্যোগ : এতিম শিক্ষার্থীরা পেল স্কুল ব্যাগ ও শি...

পেশাদারিত্ব ও জননিরাপত্তার আহ্বান : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যশোরের পুলিশ সুপার

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রদর্শনী ফুটবল ম্যাচ

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে যশোর জেনারেল হাসপাতালের রোগীদের উন্নত খাবার পরিবেশন

গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি ৭ : মোট আক্রান্ত ২৪২৮

বেনাপোলে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার : মাদকসহ ২ নারী গ্রেপ্তার

সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের বার্তা নিয়ে চৌগাছায় সফলভাবে সম্পন্ন হলো ৭ নভেম্বরের আলোচনা সভা

মনিরামপুরে বস্তার ভেতর থেকে ৬০ বছর বয়সী বৃদ্ধের মরদেহ উদ্ধার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *