এডিবি ও সরকারের অর্থায়নে উদ্যোগে যশোর টিটিসিতে ২৭৫ জনকে বিনামূল্যে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ

এডিবি ও সরকারের অর্থায়নে উদ্যোগে যশোর টিটিসিতে ২৭৫ জনকে বিনামূল্যে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৫ নভেম্বর ২০২৬

যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ২৭৫ জনকে সোলার সিস্টেম ইনস্টলেশন ও মেইনটেন্যান্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বাংলাদেশ সরকার ও অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত SICIP প্রকল্পের আওতায় বিনামূল্যে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
 যশোর টিটিসিতে প্রশিক্ষণের প্রথম ব্যাচের উদ্বোধন করেন প্রকল্পের নির্বাহী প্রোগ্রাম পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ওয়ালিদ হোসেন। অনুষ্ঠানে প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিটি ব্যাচে ২৫ জন করে মোট ১১টি ব্যাচে এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি কোর্সের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ উপকরণের পাশাপাশি প্রতিদিন ১০০ টাকা যাতায়াত ও ৫০ টাকা আপ্যায়ন ভাতা দেওয়া হবে।
যশোর টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদ বলেন, নিজস্ব উদ্যোগে সোলার ল্যাব স্থাপনের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে জার্মানভিত্তিক সংস্থা জিআইজেডের অর্থায়নে আরও একটি সোলার ল্যাব স্থাপন করা হয়। গত ৪ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ল্যাবটি উদ্বোধন করেন।
তিনি আরও বলেন, প্রতিবছর এ প্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজার ২০০ জন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ নেন। তাঁদের মধ্যে প্রায় ৮০০ জন দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান। বর্তমানে ২৫টি অকুপেশনে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

চৌগাছায় পুলিশের পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী শফি মেম্বার গ্রেপ্তার

নড়াইলের বহুল আলোচিত নুর আরাফাত হত্যা মামলার নজরুল যশোরে গ্রেপ্তার

স্ত্রী-সন্তান গোপন করে ফায়ার সার্ভিসে চাকরি : নিয়োগের শর্ত লঙ্ঘন করে চালক পদে চাকরি নেওয়ার অভিযোগ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ডিডিএলজির সাথে যসাকস নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চাঁচড়া ও উপশহর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কামালের উপস্থিতিতে দোয়া ম...

বেনাপোল ইমিগ্রেশনে বাগেরহাটের যুবলীগ নেতা হিমাংশু পাল আটক

যশোরে রক্ষীবাহিনীর হামলায় নিহত বামপন্থী নেতাদের আত্মত্যাগ স্মরণ : শোষণমুক্ত সমাজ গঠনের আহ্বান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *