স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৫ নভেম্বর ২০২৬
যশোরের চৌগাছায় পুলিশের পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী এবং রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ধুলিয়ানী ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম ওরফে শফি মেম্বারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাতে উপজেলার কাবিলপুর বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শফি মেম্বার কাবিলপুর গ্রামের সোনাই মণ্ডলের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় এক দশক আগে ২০১৭ সালে তৎকালীন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান শীর্ষ মাদক কারবারি শফি মেম্বারকে ধরিয়ে দেওয়ার জন্য ২৫ হাজার টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে মোট ১৮টি চাঞ্চল্যকর মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার তাঁকে যথাযথ নিরাপত্তার সাথে যশোর আদালতে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।
