যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর অফিস

তারিখ: ৪ নভেম্বর ২০২৬

যশোরের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা মূল্যমানের ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বুধবার (৪ নভেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির একটি চৌকস টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করতে সক্ষম হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত অতিক্রম করে অবৈধ উপায়ে আনা জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৫৫টি ভারতীয় শাড়ি, ১১৭টি শীতের কম্বল, ১০টি শাল-চাদর, ৩ কেজি ৫০০ গ্রাম জিরা, ৯ প্যাকেট ফুসকা, ৩ কেজি ৫০০ গ্রাম কিসমিস, ৪০টি প্রসেসড চাটনি এবং ৩ হাজার ২৭১টি বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানি পণ্য পাচার পুরোপুরি প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং বিশেষ ঝটিকা অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্ত রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

এডিবি ও সরকারের অর্থায়নে উদ্যোগে যশোর টিটিসিতে ২৭৫ জনকে বিনামূল্যে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ

চৌগাছায় পুলিশের পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী শফি মেম্বার গ্রেপ্তার

নড়াইলের বহুল আলোচিত নুর আরাফাত হত্যা মামলার নজরুল যশোরে গ্রেপ্তার

স্ত্রী-সন্তান গোপন করে ফায়ার সার্ভিসে চাকরি : নিয়োগের শর্ত লঙ্ঘন করে চালক পদে চাকরি নেওয়ার অভিযোগ

যশোরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ডিডিএলজির সাথে যসাকস নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চাঁচড়া ও উপশহর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কামালের উপস্থিতিতে দোয়া ম...

বেনাপোল ইমিগ্রেশনে বাগেরহাটের যুবলীগ নেতা হিমাংশু পাল আটক

যশোরে রক্ষীবাহিনীর হামলায় নিহত বামপন্থী নেতাদের আত্মত্যাগ স্মরণ : শোষণমুক্ত সমাজ গঠনের আহ্বান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *