এআইএস বিভাগকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন পিইএসএস

এআইএস বিভাগকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন পিইএসএস

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৩ নভেম্বর ২০২৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতার ফাইনালে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগ।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এবারের সমাপনী আয়োজনে ফুটবল প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কৃত ও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উল্লেখযোগ্য আকর্ষণ ছিল আন্তঃহল ছাত্রী ফুটবল প্রতিযোগিতা । এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তাপসী রাবেয়া হল এবং রানারআপ হয় বীর প্রতীক তারামন বিবি হল। জাতীয় নারী ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী লিকা পদ্দার এবং আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবল প্রতিযোগিতায় রানারআপ হওয়া যবিপ্রবি নারী ফুটবল দলকে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুলসংখ্যক উৎসাহী শিক্ষার্থী উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

এডিবি ও সরকারের অর্থায়নে উদ্যোগে যশোর টিটিসিতে ২৭৫ জনকে বিনামূল্যে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ

চৌগাছায় পুলিশের পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী শফি মেম্বার গ্রেপ্তার

নড়াইলের বহুল আলোচিত নুর আরাফাত হত্যা মামলার নজরুল যশোরে গ্রেপ্তার

স্ত্রী-সন্তান গোপন করে ফায়ার সার্ভিসে চাকরি : নিয়োগের শর্ত লঙ্ঘন করে চালক পদে চাকরি নেওয়ার অভিযোগ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ডিডিএলজির সাথে যসাকস নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চাঁচড়া ও উপশহর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কামালের উপস্থিতিতে দোয়া ম...

বেনাপোল ইমিগ্রেশনে বাগেরহাটের যুবলীগ নেতা হিমাংশু পাল আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *