মাইকপট্টিতে মিছিলে অংশ নেওয়া আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

মাইকপট্টিতে মিছিলে অংশ নেওয়া আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৩ নভেম্বর ২০২৬

যশোরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল, সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান এবং জনসাধারণের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) ভোর থেকে দিনভর পরিচালিত পুলিশের একাধিক ইউনিটের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন— শহরের বেলতলা এলাকার শহিদুল গাজী (৪৭), বাহাদুরপুরের গাজী মাসুদ (৩২), ঝুমঝুমপুরের মামুন রানা (৫০), বড় মেঘলার জিয়াউর রহমান (৪০), বানিয়ারগাতির জামাল হোসেন (৫৫), হামিদপুরের ইলিয়াস হোসেন (৫৫) এবং নতুন উপশহরের আবুল এহসান সুজন (৪৯)।

পুলিশের আদালতে পেশকৃত প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর ভোরে শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড় এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আনুমানিক ২০০ থেকে ২২০ জন নেতাকর্মী জড়ো হয়ে অবৈধ মিছিল বের করে এবং সরকারবিরোধী নানা উসকানিমূলক স্লোগান দেয়। এতে মহাসড়ক ও আশপাশের এলাকায় জনসাধারণের স্বাভাবিক চলাচলে তীব্র বাধা সৃষ্টি হয়। এ সময় কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশগ্রহণকারীরা দ্রুত সটকে পড়ে।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজ, আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই মিছিলে সরাসরি জড়িত ও উসকানিদাতা সাতজনকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জেলহাজতে আটক রাখার জোরালো আবেদন জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছায় হুজুরকে ‘টাইট দিতে’ করা হয়েছিল যৌন নিপীড়নের অভিযোগ

আরবপুরে কুপিয়ে ক্ষান্ত হয়নি সন্ত্রাসীরা, ২য় দফায় হাসপাতালের জরুরি বিভাগে আহতের উপর হামলা !

এআইএস বিভাগকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন পিইএসএস

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও শ্রমিকদের ওপর পুলিশি হামলার বিচার চেয়ে প্রেসক্লাব যশোরের সামনে ক...

যশোর জেনারেল হাসপাতালে সোনা ছিনতাইকালে নারী গ্রেপ্তার

কেশবপুরে বিষপানে আবু বক্কর মুন্সি নামের এক বৃদ্ধের মৃত্যু

খোলাডাঙ্গা গাজীপাড়ায় পরিত্যক্ত অবস্থায় ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের অভিযোগে যশোরের ‘পাঁচফোড়ন রেস্টুরেন্ট’কে লাখ টাকা জরিমানা

অভয়নগর থানার ওসি নুরুজ্জামান প্রত্যাহার : যশোর পুলিশ লাইনে সংযুক্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *