কেশবপুরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফলে পৌর জামায়াতের মিছিল ও সমাবেশ

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফলে পৌর জামায়াতের মিছিল ও সমাবেশ

হাফিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি

১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে যশোরের কেশবপুরে এক বিশাল মিছিল ও সমাবেশ পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখা।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেলে আয়োজিত এই মিছিলটি শ্রীগঞ্জ ব্রিজ সংলগ্ন উপজেলা জামায়াতের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরবর্তীতে মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জামায়াতের প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মিছিলে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ নেতৃত্ব দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মোমেন, পৌর জামায়াতের আমির অধ্যাপক জাকির হোসেন, পৌর সেক্রেটারি সিরাজুল ইসলাম এবং অধ্যাপক আবু জাফরসহ সংগঠনের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দলমত-নির্বিশেষে দেশের আপামর জনগণের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সবাইকে ১১ দলীয় ঐক্যের এই লংমার্চে স্বতঃস্ফূর্তভাবে শরিক হতে হবে। দেশে চলমান তেল, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট নিরসন, সহিংসতা, ধর্ষণ ও হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করা, প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ রোধ এবং ঐতিহাসিক জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দেশের সর্বস্তরের মানুষকে রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার জোরালো আহ্বান জানান তাঁরা।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ লংমার্চের ঘোষিত সকল দাবি বাস্তবায়নের লক্ষ্যে সর্বস্তরের সর্বসাধারণকে সম্পূর্ণ ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ উপায়ে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান। একই সাথে যে কোনো পরিস্থিতিতে এই আন্দোলন ও কর্মসূচি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কোতোয়ালী ওসির নাম ভাঙিয়ে প্রতারণা : জেলা পুলিশের সচেতনতার বার্তা

ইয়াবাসহ বাঘারপাড়ার দোহাকুলা ইউপি মেম্বার আটক

কাশিমপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চালে নয়-ছয়ের অভিযোগ : ডিলারের কাগজপত্র জব্দ

১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে যশোরে উদযাপিত হলো উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

ফুয়াদ আহম্মেদ সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

যশোর চাউলিয়ায় পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ : প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার

যশোর উন্নয়নের রূপকার তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী : চাঁচড়ায় বিএনপির প্রস্তুতি সভা

শার্শার ফেনসিডিল মামলায় মোখলেছুরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *