দর্শনায় বসতবাড়ি থেকে ৫৫ বোতল মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার ২

দর্শনায় বসতবাড়ি থেকে ৫৫ বোতল মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার ২

দর্শনা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫ (পঞ্চান্ন) বোতল অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স সিরাপসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) দিবাগত গভীর রাতে অর্থাৎ রাত দুইটা পঁচিশ মিনিটের দিকে দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—দর্শনা থানার রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে মো. নুহু (৪৫) এবং একই এলাকার তোতা মিয়ার ছেলে আতাউর রহমান (১৯)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই (নিঃ) সাইফুল মোল্লা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাঙ্গিয়ারপোতা গ্রামের আসামি নুহুর বসতবাড়ির ভেতরে অভিযান চালান।

অভিযানের সময় বসতবাড়ি তল্লাশি করে আসামিদের নিজেদের হেফাজতে থাকা মোট ৫৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে মাদকগুলো জব্দ করে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নুহু ও আতাউর রহমানকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে বুধবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে সোপর্দ (জেলহাজতে প্রেরণ) করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

আলমডাঙ্গায় শীর্ষ মাদকসম্রাট সুষম কাওনাইন ও তাঁর স্ত্রী তন্নি গ্রেপ্তার

দামুড়হুদায় ভ্যান ভর্তি ভারতীয় প্রসাধনী জব্দ : আটক দুই চোরাকারবারি

শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পূজা উদযাপন নিশ্চিতকরণে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের বিশেষ তদারকি

চুয়াডাঙ্গায় দুর্ধর্ষ সন্ত্রাসী ২৭ মামলার আসামি পিয়াল ট্যাপেন্টাডল ও অস্ত্রসহ গ্রেপ্তার

জীবননগরে ৪৫৩ বোতল নিষিদ্ধ সিরাপসহ চিহ্নিত মাদক কারবারি দেলু গ্রেফতার

চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্প মালিকদের সাথে পুলিশ সুপারের জরুরি মতবিনিময় সভা

দর্শনায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৬০ বছর পূর্তিতে কেক কাটলেন পুলিশ সুপার

চুয়াডাঙ্গায় মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গিকার : পুলিশ সুপারের কড়া বার্তা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *