বরিশাল প্রতিনিধি:
বরিশালের মেহেন্দীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।
গতকাল সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাতে জেলার মেহেন্দীগঞ্জ থানাধীন উলানিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আবু জাফর প্যাদা (৪৬)। তিনি পটুয়াখালী জেলার দুমকী থানাধীন দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
এসআরবি-৮ সূত্রে জানা যায়, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল এলাকাটিতে নিয়মিত রাত্রিকালীন টহল পরিচালনা করার সময় জানতে পারে যে, এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে উলানিয়া লঞ্চঘাট এলাকায় অবস্থান করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাঁকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সম্মুখে তাঁর হেফাজতে থাকা ট্রাভেল ব্যাগ ও প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৮ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয় এবং তা জব্দ তালিকার মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিকে হেফাজতে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে মেহেন্দীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৮ বরিশালের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ ও দেশ গড়ার প্রত্যয়ে তাঁদের এই ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে এবং মাদকের বিরুদ্ধে এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।
