শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের পর আত্মগোপন : সাড়ে চার মাস পর ডিবির জালে শিক্ষক মাসুম

শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের পর আত্মগোপন : সাড়ে চার মাস পর ডিবির জালে শিক্ষক মাসুম

স্ফুলিঙ্গ ডেক্স :

বরিশালের বাবুগঞ্জে ১২ বছর বয়সী এক আবাসিক শিশু শিক্ষার্থীকে ঘুম থেকে ডেকে তুলে অনৈতিক নির্যাতনের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১ আগস্ট ২০২৬) গ্রেপ্তারকৃত শিক্ষককে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম মো. মাসুম বিল্লাহ (২৬)। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার চক হিয়াতপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে এবং বাবুগঞ্জ উপজেলার ‘আল ইকরা দারুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদরাসার’ সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ রাত আনুমানিক ১টার দিকে ওই মাদরাসার হিফজ বিভাগের এক শিশু শিক্ষার্থীকে ঘুম থেকে ডেকে নিয়ে কার্যালয়ের পর্দার আড়ালে নির্যাতন চালান মাসুম বিল্লাহ। পরবর্তীতে ভুক্তভোগী শিশুটি বাড়িতে গিয়ে স্বজনদের কাছে বিষয়টি প্রকাশ করলে, তাঁর বাবা বাদী হয়ে গত ১১ এপ্রিল বাবুগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে আইনি প্রক্রিয়ার খবর পেয়ে অভিযুক্ত শিক্ষক মাসুম বিল্লাহ দ্রুত এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

বাবুগঞ্জ থানা পুলিশ জানায়, দীর্ঘ সাড়ে চার মাস আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে অভিযুক্ত ব্যক্তি নাটোরে তাঁর নিজ বাড়িতে অবস্থান করছেন। এর ভিত্তিতে গত শুক্রবার (৩১ জুলাই) অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

আইনজীবী সহকারীকে পিটিয়ে ও শ্বাসরোধে খুন!

১৮ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামি গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত জনি র‍্যাবের জালে : ডাকাতি ও অস্ত্রসহ ঝুলছিল ১৪ মামল...

যাত্রী সেজে বাসে গাঁজা পাচার! ৫ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

চিপসের প্যাকেটে গোপন বোমা খুলতেই ভয়াবহ বিস্ফোরণ!

ফ্যানের সাথে ঝুলছিল বিইউ শিক্ষার্থীর অর্ধগলিত লাশ!

১৪৮০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ ৩ পেশাদার মাদক কারবারিকে হাতে-নাতে গ্রেপ্তার

কারাগার থেকে পলায়নকৃত হাজতি আটক,সাহসিকতার স্বীকৃতি পেলেন ৩ কারারক্ষী

আবাসন ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর আদায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *