চিপসের প্যাকেটে গোপন বোমা খুলতেই ভয়াবহ বিস্ফোরণ!

চিপসের প্যাকেটে গোপন বোমা খুলতেই ভয়াবহ বিস্ফোরণ!

স্ফুলিঙ্গ ডেক্স :

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চিপসের প্যাকেটের ভেতরে লুকিয়ে রাখা রহস্যজনক বোমা বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ তিনজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।

আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন— স্থানীয় হনুফা বেগম, তাঁর কন্যা ইতি এবং তাঁর বোনের ছেলে শিশু ফাহিম।

আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে বের হলে একটি নতুন বাজারের ব্যাগ ও কিছু চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখেন ওই পরিবারের সদস্যরা। কৌতুহলবশত তাঁরা ব্যাগ ও চিপসের প্যাকেটটি হাতে নিয়ে দেখতে গেলে হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আগুনে গা দগ্ধ হয়ে গেলে প্রাণ বাঁচাতে তাঁরা তাৎক্ষণিকভাবে পাশের নদীতে ঝাঁপ দেন। পরবর্তীতে স্থানীয়রা টের পেয়ে নদী থেকে তাঁদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রথমে আহতদের দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। পরিত্যক্ত ব্যাগে কী ধরনের বিস্ফোরক বা বোমা রাখা হয়েছিল এবং কারা এই ঘটনার পেছনে জড়িত, তা দ্রুত তদন্ত শেষে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দিনের আলোয় চিপসের প্যাকেটে লালন করা বোমা বিস্ফোরণের খবরে সমগ্র এলাকায় চরম আতঙ্ক ও তোলপাড়ের সৃষ্টি হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

আইনজীবী সহকারীকে পিটিয়ে ও শ্বাসরোধে খুন!

১৮ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামি গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত জনি র‍্যাবের জালে : ডাকাতি ও অস্ত্রসহ ঝুলছিল ১৪ মামল...

যাত্রী সেজে বাসে গাঁজা পাচার! ৫ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের পর আত্মগোপন : সাড়ে চার মাস পর ডিবির জালে শিক্ষক মাসুম

ফ্যানের সাথে ঝুলছিল বিইউ শিক্ষার্থীর অর্ধগলিত লাশ!

১৪৮০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ ৩ পেশাদার মাদক কারবারিকে হাতে-নাতে গ্রেপ্তার

কারাগার থেকে পলায়নকৃত হাজতি আটক,সাহসিকতার স্বীকৃতি পেলেন ৩ কারারক্ষী

আবাসন ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর আদায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *