মাগুরায় ৮ হাজার পিস ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ শাহীন ও স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মাগুরায় ৮ হাজার পিস ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ শাহীন ও স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় জেলা পুলিশের এক সমন্বিত সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও মোটরবাইকসহ এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গত সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাত ১১টা ৫০ মিনিট থেকে মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) ভোর ৩টা ৫০ মিনিট পর্যন্ত মাগুরা সদর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা)। এ সময় আভিযানিক দলে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) থান্দার খায়রুল হাসান পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) মোঃ সাব্বির আহম্মেদ, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ এবং এসআই মোঃ মেহেদী হাসানসহ ডিবি, সিসিআইসি ও সদর থানা পুলিশের চৌকস দল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামিরা হলেন—মাগুরা সদর থানার কাশিনাথপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মাদক সম্রাট মোঃ শাহীন আলম (৪৬), তাঁর স্ত্রী সাথী খাতুন (৩৬) এবং নন্দলালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে খালিদ হাসান (৩১)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দলটি কাশিনাথপুরস্থ মাদক সম্রাট শাহীন আলমের বসতঘরের শয়নকক্ষে অভিযান চালায়। পরে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ঘর তল্লাশি করে মোট ৮,০০০ (আট হাজার) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার পাশাপাশি আসামীদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ১৩৫ সিসির ডিসকভার মোটরসাইকেল এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১ ও ২ নং আসামি সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় সংঘবদ্ধ চক্র গড়ে তুলে গোপনে মাদকের বিশাল সাম্রাজ্য পরিচালনা করে আসছিল। আসামি শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ পূর্বে ৬টি মামলা এবং স্ত্রী সাথী খাতুনের বিরুদ্ধে ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

আসামিদের বিরুদ্ধে নতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জেলায় মাদক ও জুয়াবিরোধী এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাগুরা জেলা পুলিশ।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *