বাস থেকে ৪ কেজি গাঁজাসহ  মোক্তা গ্রেফতার

বাস থেকে ৪ কেজি গাঁজাসহ মোক্তা গ্রেফতার

স্ফুলিঙ্গ ডেক্স :

নরসিংদীর বেলাবতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে এনা পরিবহনের একটি দূরপাল্লার বাস থেকে ৪ কেজি গাঁজাসহ মোসা: মোক্তা আক্তার (৩৯) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার (৫ অক্টোবর ২০২৬) নরসিংদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব থানাধীন বারৈচা বাসস্ট্যান্ড এলাকার রহমতের চা দোকানের সামনে অবস্থান নিয়ে এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামি মোসা: মোক্তা আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক গ্রামের আলম মিয়ার স্ত্রী ও আবুল কাশেম মামুনের মেয়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিএনসি সূত্র জানায়, সিলেট থেকে ঢাকাগামী ‘ঢাকা মেট্রো-ব-১৫-৪৬৬৬’ নম্বরের এনা পরিবহনের একটি বাস বারৈচা এলাকা অতিক্রমকালে সংকেত দিয়ে থামানো হয়। পরবর্তীতে বাসটিতে তল্লাশি চালিয়ে ‘এ-৩’ নম্বর সিটে বসা যাত্রী মোক্তা আক্তারের হেফাজত থেকে ৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএনসি জানায়, উদ্ধারকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বেলাব মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) ইকবাল আহমেদ দীপু বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিস্তার রোধে নরসিংদী জেলাজুড়ে এই ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *