যশোরে মাদকসহ ১০ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

যশোরে মাদকসহ ১০ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ হিজলী, বেনাপোল আইসিপি এবং বেনাপোল বিওপির টহল দল সীমান্ত এলাকায় এই চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৮ বোতল ‘WINCEREX’ কফ সিরাপ, ৮৮টি শাড়ি, ১টি থ্রি-পিস, ৮টি কম্বল, ২ প্যাকেট ফুচকা, ১ কেজি কিসমিস, ৮৮টি কলম, ১৯০টি চকলেট, ১৮৭ পিস বিভিন্ন ওষুধ এবং ১৫৪ পিস কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্ধারকৃত ও আটককৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য মোট ১০,০২,৯৬০/- (দশ লাখ দুই হাজার নয়শত ষাট) টাকা।

সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানান বিজিবি সংশ্লিষ্ট কর্মকর্তারা।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *