ভারতীয় ৪০ বোতল কফ সিরাপ ও ইয়াবাসহ যশোরে আটক ৪ মাদক কারবারি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলার চৌগাছা ও কোতোয়ালি থানা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৪০ বোতল নতুন ধরনের মাদকদ্রব্য ‘উইন সিরেক্স’ কফ সিরাপ এবং ১৩০ পিস ইয়াবাসহ চারজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) রাতে ডিবি পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গত ২৮ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে চৌগাছা থানার সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবনি রোডের পুড়াপাড়া জলির মোড় এলাকায় অভিযান চালান। সেখান থেকে ৪০ বোতল অবৈধ ভারতীয় মাদক ‘উইন সিরেক্স কাফ সিরাপ’সহ মো. নুরুজ্জামান (৩২) নামের এক যুবককে আটক করা হয়। আটক নুরুজ্জামান চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কুঠিপাড়ার মো. সদর আলীর ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একই দিন রাত পৌনে ১১টার দিকে ডিবি’র এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে অপর একটি টিম কোতোয়ালি মডেল থানার কাশিমপুর ইউনিয়নের জুলহাসের কাঁচামালের দোকানের পাশ থেকে মো. সোহাগ হোসেন (৪০) ও মো. বিপুল হোসেন (৪৩) নামে দুই ইয়াবা কারবারিকে আটক করে। এ সময় সোহাগের কাছ থেকে ৫০ পিস ও বিপুলের কাছ থেকে ৫০ পিসসহ মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক সোহাগ ডহরপাড়ার শাহজাহান আলীর ছেলে এবং বিপুল বেলেডাঙ্গা গ্রামের মৃত করিম মোজার ছেলে।

এ ছাড়া রাত প্রায় ৯টার দিকে শহরের নাজির শংকরপুর চাতালের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মো. আশরাফুল ইসলাম ওরফে বিপুল (২৫) নামের এক যুবককে আটক করে এসআই মো. কামাল হোসেনের টিম। আটক আশরাফুল শংকরপুর চোপদারপাড়ার মো. আ. মান্নানের ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত এসব চালান সীমান্ত এলাকা থেকে শহরে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে আটককৃত চার মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরপূর্বক বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *