স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে শাড়ি, থ্রি-পিস ও বিপুল পরিমাণ কসমেটিকস সামগ্রীসহ আনুমানিক আড়াই লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের পৃথক টহল দল সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে নিয়মিত চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ২২টি ভারতীয় শাড়ি, ১টি থ্রি-পিস এবং ৭৪টি বিভিন্ন প্রকারের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার ৭০০ টাকা।
বিজ্ঞাপন
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় সব ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাচারকারী চক্রকে আইনের আওতায় আনতে সীমান্ত অঞ্চলে বিজিবির এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

