যশোরে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সুরাহার আশ্বাস

যশোরে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সুরাহার আশ্বাস

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ১০৬ জন প্রার্থী দ্রুত নিয়োগের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে যশোরের বিভিন্ন উপজেলা থেকে আসা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা অংশগ্রহণ করেন।

আন্দোলনকারী প্রার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় সহকারী শিক্ষক পদে সর্বমোট ২৯০ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু এর মধ্যে ১৮৪ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করা হলেও কোনো স্পষ্ট কারণ ছাড়াই ১০৬ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া থেকে বঞ্চিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীদের অভিযোগ, প্রশাসনিক বা রাজনৈতিক নানা অজুহাতে তাঁদের নিয়োগপত্র আটকে রাখা হয়েছে, যার অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক সদিচ্ছার অভাব দায়ী। প্রার্থীরা জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সাথে দেখা করা হয়েছে। তিনি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দিয়েছেন এবং আগামী জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় উত্থাপন করে সুরাহা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রার্থীরা হুশিয়ারি দিয়ে জানান, আগামীকালের মধ্যে এই জটিলতার স্থায়ী সমাধান না হলে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাদ পড়া সকল প্রার্থী জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সমবেত হয়ে কঠোর থেকে কঠোরতর কর্মসূচির রূপরেখা ঘোষণা করবেন।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *