বাদশা ফয়সল ইসলামী ইনস্টিটিউটের সভাপতি হলেন অতিরিক্ত পিপি ময়না

বাদশা ফয়সল ইসলামী ইনস্টিটিউটের সভাপতি হলেন অতিরিক্ত পিপি ময়না

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা জজ কোর্টের বিজ্ঞ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি), ‘উপশহর পেশাজীবী ফোরাম’-এর প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট কাজী সেলিম রেজা ময়না  ঐতিহ্যবাহী ‘উপশহর বাদশাহ ফয়সল ইসলামী ইনস্টিটিউট’-এর ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর কর্তৃক ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে বাদশাহ ফয়সল ইসলামী ইনস্টিটিউটের ৬ (ছয়) মাসের জন্য ৪ সদস্যবিশিষ্ট নতুন এডহক কমিটি অনুমোদন প্রদান করা হয়। উক্ত কমিটিতে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত হয়ে সভাপতির দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট কাজী সেলিম রেজা।

আইন পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মেধা ও শ্রম দিয়ে আসছেন জনপ্রিয় এই পেশাজীবী নেতা। তাঁর সার্বিক দিকনির্দেশনায় উপশহর পেশাজীবী ফোরামের উদ্যোগে সাম্প্রতিক সময়ে আয়োজিত সচেতনতামূলক সেমিনারে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন। শুধু সেমিনারই নয়, এর আগেও তাঁর নেতৃত্বে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরসহ স্থানীয় সাধারণ মানুষের কল্যাণে নানামুখী সামাজিক ও সেবামূলক কর্মসূচি পরিচালিত হয়ে আসছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এলাকাবাসীর মতে, জনবান্ধব ও সদালাপী ব্যক্তিত্ব হিসেবে অ্যাডভোকেট সেলিম রেজা ময়নার দীর্ঘদিনের সামাজিক অবদান এবং গ্রহণযোগ্যতার সুবাদেই তাঁকে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, তিনি বিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ায় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং উপশহরের সুধীজনদের মাঝে এক নবতর আশার সঞ্চার হয়েছে। স্থানীয় সচেতন মহলের আশাবাদ, অ্যাডভোকেট সেলিম রেজা ময়নার দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে বাদশাহ ফয়সল ইসলামী ইনস্টিটিউটের শিক্ষার মান বৃদ্ধি, প্রশাসনিক স্বচ্ছতা আনয়ন এবং সামগ্রিক শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

বিদ্যালয়টির নবনির্বাচিত সভাপতিকে আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছে উপশহরের সর্বস্তরের সাধারণ মানুষ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *