নওয়াপাড়ায় ১৮ বোতল মদসহ বিকাশ এজেন্ট মিঠুন গ্রেপ্তার

নওয়াপাড়ায় ১৮ বোতল মদসহ বিকাশ এজেন্ট মিঠুন গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

মোবাইল রিচার্জ ও বিকাশ এজেন্টের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল বিদেশি মদের রমরমা অবৈধ কারবার। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ বোতল দামী বিদেশি মদ উদ্ধারসহ ‘ভৌমিক টেলিকম’ নামের বিতর্কিত সেই দোকানের মালিককে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গত রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভার নূরবাগ স্বাধীনতা চত্বর এলাকা সংলগ্ন মোটরসাইকেল স্ট্যান্ডের সামনের একটি দোকানে এ ঝটিকা অভিযান চালানো হয়।

আটককৃত অভিযুক্তের নাম মিঠুন ভৌমিক (৪০)। তিনি অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের বাসিন্দা জ্ঞানেন্দ্র নাথ ভৌমিকের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, নওয়াপাড়ার ব্যস্ততম নূরবাগ স্বাধীনতা চত্বরে ‘ভৌমিক টেলিকম’ নামের দোকানে বিকাশ ও ফ্লেক্সিলোডের আড়ালে অবৈধ মদ সরবরাহ ও বিক্রি করা হচ্ছে—এমন একটি গোপন ও নিশ্চিত তথ্য আসে পুলিশের কাছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভয়নগর থানা পুলিশের একটি চৌকস দল ওই ব্যবসা প্রতিষ্ঠানে ঘেরাও করে আচমকা অভিযান শুরু করে। পরে দোকানের ভেতরে গোপন স্থানে সাজিয়ে রাখা ১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং অবৈধ মদ কেনাবেচার অভিযোগে দোকানের স্বত্বাধিকারী মিঠুন ভৌমিককে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, “মোবাইল ব্যাকিং ও ফ্লেক্সিলোডের আড়ালে অবৈধভাবে বিদেশি মদ মজুদ রেখে গোপনে কেনাবেচার সুনির্দিষ্ট প্রমাণ মেলায় আসামি মিঠুন ভৌমিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।” মাদকমুক্ত সমাজ গঠনে অভয়নগর থানা এলাকার সর্বত্র এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে চলবে বলেও সতর্ক করেন তিনি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *