কলাপাড়ায় মাদকবিরোধী অভিযান : ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

কলাপাড়ায় মাদকবিরোধী অভিযান : ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

কলাপাড়ায় পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪ হাজার ৮৮৫ টাকা উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টিয়াখালী-ছোনাউডা কাঁচা সড়কে অভিযান চালায় কলাপাড়া থানা পুলিশ। এসআই সুজন চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বরগুনার আমতলী উপজেলার ইসলামপুর (পূজাখোলা) এলাকার আঃ রব প্যাদার ছেলে মো. মাহাবুব প্যাদা (৪৮)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দখল থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একই দিন রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাচনাপাড়া এলাকার সুগন্ধা রোডে অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান (৩৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার বসতঘর থেকে ৪৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪ হাজার ৮৮৫ টাকা উদ্ধার করা হয়।

এরপর ৮ সেপ্টেম্বর রাতে চাকামইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চুঙ্গাপাশা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মো. বশার খান (৪৮)-কে গ্রেপ্তার করা হয়। তার বসতঘরের সামনের বারান্দা থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, পৃথক ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/৪১ ধারায় কলাপাড়া থানায় পৃথক মামলা করা হয়েছে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো নজরুল ইসলাম বলেন মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।  ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *