১৬ মামলার দুর্ধর্ষ আসামি মাসুদ রানা এবার ইয়াবাসহ গ্রেফতার

১৬ মামলার দুর্ধর্ষ আসামি মাসুদ রানা এবার ইয়াবাসহ গ্রেফতার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী):

পর্যটন নগরী সমুদ্র সৈকত কুয়াকাটায় মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত এক মাদক কারবারি ও ১৬ মামলার আসামি মো. মাসুদ রানাকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে কুয়াকাটা পৌরসভার রাখাইন মার্কেট রোডস্থ হোটেল সাউথ স্টারের সামনের পাকা সড়ক থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানায়, সারাদেশে চলমান বিশেষ সতর্কতামূলক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সামছুল আলম, এসআই মাহমুদুল হাসান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবুল বাশার ও এএসআই মো. হাসান মাসুদের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালিয়ে সংকেত দিয়ে মাসুদ রানাকে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি চালিয়ে ২১ পিস নীল রঙের নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাসুদ রানা কলাপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রহমতপুর এলাকার মৃত আবদুল কাদের ফকিরের ছেলে। বর্তমানে তিনি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ নীলগঞ্জ আবাসন প্রকল্পের ৯ নম্বর ঘরে পরিবারসহ বসবাস করে আসছিলেন।

মহিপুর থানা পুলিশ সূত্রে প্রাপ্ত পিসিপিআর (আগের রেকর্ড) যাচাই করে জানা যায়, গ্রেফতারকৃত মাসুদ রানার বিরুদ্ধে পূর্ব থেকেই ১০টি মাদক সংক্রান্ত মামলা এবং ৬টি গুরুতর ফৌজদারি অপরাধসহ মোট ১৬টি মামলা বিচারাধীন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্পষ্ট তথ্য অনুযায়ী, তিনি কলাপাড়া উপজেলার একজন তালিকাভুক্ত চিহ্নিত মাদক কারবারি।

উদ্ধারকৃত মাদকের ঘটনায় সংশ্লিষ্ট মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটির তদন্তভার প্রদান করা হয়েছে মহিপুর থানার এসআই মো. জহিরুল ইসলামকে।

অভিযানের বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, “কুয়াকাটা ও কলাপাড়া উপকূলীয় অঞ্চলকে শতভাগ মাদকমুক্ত করতে মহিপুর থানা পুলিশ শূন্য সহনশীলতার নীতি অবলম্বন করছে। মাদক ব্যবসা, মজুত ও বিপণনের সাথে জড়িত যত বড় প্রভাবশালীই হোক না কেন, তাদের কঠোর আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই অভিযান নিয়মিত বিরতিহীনভাবে চলবে।” ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্বউদ্যোগে জনস্বার্থে খালের ওপর নিজের ৩ তলা ভবন ভাঙলেন রুস্তম খলিফা

সরকারি মিটারে বিএফডিসি'র ম্যানেজারের চার্জ বাণিজ্য!

১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলা করে বিপাকে দরিদ্র পরিবার

দীর্ঘ ৩০ বছরেও নির্মাণ হয়নি পাখিমারা খালের স্থায়ী সেতু!

লালুয়া জনতা বিদ্যালয়ের পৌনে চারশ শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দিলেন ইউএনও

কলাপাড়ায় মাদকবিরোধী অভিযান : ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

‘প্রান্তজন’ ও ‘আমরা কলাপাড়াবাসী’র উদ্যোগে রাজপথে নামলেন শিক্ষার্থীরা

ভাঙনে অস্তিত্ব সংকটে কুয়াকাটা সৈকত !

অফিস মহল্লায় কলাপাড়া পুলিশের নৈশ অভিযান : ইয়াবাসহ সজিব, সৌরভ ও জয় আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *