‘প্রান্তজন’ ও ‘আমরা কলাপাড়াবাসী’র উদ্যোগে রাজপথে নামলেন শিক্ষার্থীরা

‘প্রান্তজন’ ও ‘আমরা কলাপাড়াবাসী’র উদ্যোগে রাজপথে নামলেন শিক্ষার্থীরা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী):

বায়ুদূষণ রোধ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন বাতাস সুনিশ্চিত করার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস’ উদযাপিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ দিবসটি উপলক্ষে আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রান্তজন’ এবং সামাজিক সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’-র যৌথ উদ্যোগে কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

র্যালিটি কলাপাড়া শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে এক উন্মুক্ত পথসভায় মিলিত হয়। র্যালিতে পরিবেশ সুরক্ষার বিভিন্ন বর্ণিল প্ল্যাকার্ড ও ব্যানার হাতে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, সুশীল সমাজ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট পরিবেশকর্মী এস এম মোশারেফ হোসেন মিন্টুর সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, জন সুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগম এবং বিশিষ্ট পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “অসংগঠিত যানবাহন ও শিল্পকারখানার অনিয়ন্ত্রিত বিষাক্ত কালো ধোঁয়া, শহরজুড়ে অনিয়মিত নির্মাণকাজের ওড়ানো ধুলাবালি, খোলা স্থানে বর্জ্য পোড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে বর্তমানে বাংলাদেশে বায়ুদূষণ আশঙ্কাজনক মাত্রা ধারণ করেছে।”

তারা আরও বলেন, এই দূষণের কারণে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকি ও চরম মূল্য দিতে হচ্ছে কোমলমতি শিশু, প্রবীণ নাগরিক, দিনমজুর শ্রমজীবী মানুষ এবং নিম্নআয়ের প্রান্তিক জনগোষ্ঠীকে।

এমতাবস্থায় পরবর্তী প্রজন্মের জন্য পরিচ্ছন্ন ও মুক্ত বায়ু নিশ্চিত করতে কলাপাড়াসহ সমগ্র উপকূলীয় অঞ্চলে চলমান কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে পর্যায়ক্রমে আধুনিক সোলার সিস্টেমে (সৌরবিদ্যুৎ) রূপান্তর করার জোর দাবি জানানো হয়। একই সাথে বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত সময়োপযোগী ও কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণের জোরালো অনুরোধ জানান বক্তারা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *