দড়াটানায় বার্মিজ চাকুসহ জুয়েল আটক : সহযোগীরা পলাতক

দড়াটানায় বার্মিজ চাকুসহ জুয়েল আটক : সহযোগীরা পলাতক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের ব্যস্ততম ব্যাটারি পট্টি এলাকা থেকে ধারালো বার্মিজ চাকুসহ মোঃ জুয়েল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৩টার দিকে শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির একটি বিশেষ চৌকস দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অভিযুক্ত জুয়েলসহ একদল যুবক শহরের মূল কেন্দ্র দড়াটানা ও তৎসংলগ্ন ব্যাটারি পট্টি এলাকায় দেশীয় অস্ত্র হাতে নিয়ে সশস্ত্র মহড়া দিচ্ছিল। বিষয়টি জানতে পেরে পুরাতন কসবা ফাঁড়ি পুলিশের একটি টহল দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্যান্য সঙ্গীরা দ্রুত চম্পট দিলেও বার্মিজ চাকুসহ হাতেনাতে ধরা পড়েন জুয়েল।

আটককৃত জুয়েলকে উদ্ধারকৃত অস্ত্রসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ বিকেলে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বসতঘরে হামলা-ভাঙচুর : প্রতিবাদ করায় জহিরকে রক্তাক্ত করলো পিতা-পুত্র

চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে চৌগাছায় নাগরিক শোকসভা

একাধিক হত্যা ও মাদক মামলার আসামি রকি ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

যশোরের পুরাতন কসবায় আদালতে বিচারাধীন জমিতে জবরদখল চেষ্টার অভিযোগ!

অবৈধ ঘরের কারণে পণ্ড চৌগাছার কাঁচাবাজার!

টাইব্রেকারে বাঁকড়াকে হারিয়ে ফাইনালে শংকরপুর ইউনিয়ন একাদশ

পিস্তল, গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ অস্ত্রধারী যুবক গ্রেফতার

যুবদলের মাগুরা সভাপতি কল্লোল ও যশোর সদস্য সচিব রানাকে শোকজ চিঠিতে কঠোর বার্তা

যুবদল থেকে অবশেষে পদ হারালেন শার্শার বিতর্কিত নেতা শহীদুল ইসলাম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *