ধুমধামে পালিত ‘যশোর বার্তা মফস্বল ফোরামের’ ১ম প্রতিষ্ঠাবার্ষিকী

ধুমধামে পালিত ‘যশোর বার্তা মফস্বল ফোরামের’ ১ম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রেস বিজ্ঞপ্তি
উৎসবে, আনন্দে আর পেশাগত ঐক্যের দৃঢ় প্রত্যয়ে যশোরের এলজিইডি কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে উদযাপিত হলো ‘দৈনিক যশোর বার্তা মফস্বল সাংবাদিক ফোরাম’ এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘দৈনিক যশোর বার্তা’ পরিবারের বিশেষ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। সুসজ্জিত অডিটোরিয়ামে দিনভর ছিল আলোচনা সভা, ফুলেল শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার উৎসবমুখর পরিবেশ।
সংগঠনের সভাপতি কে এম ইদ্রিস আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যশোর বার্তার প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দীন।
সাংবাদিকতায় স্বকীয়তা ও নিবেদনের গুরুত্ব তুলে ধরে অধ্যক্ষ শিহাব উদ্দীন বলেন, “সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রাখতে জ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। মফস্বল সাংবাদিকরাই তৃণমূলের আসল আয়না। তাই সকল প্রতিকূলতা পেরিয়ে সততা ও দক্ষতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।”
অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুলেল পরশে উষ্ণ বরণ করে নেন আয়োজকরা। এরপর উপস্থিত সকলের প্রফুল্ল অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল কেক কাটা হয়। পরবর্তী আলোচনা সভায় বক্তারা মফস্বল সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সামাজিক সম্মান ও মৌলিক অধিকার রক্ষায় সবাইকে এক প্ল্যাটফর্মে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জোর আহ্বান জানান।
সভায় সংগঠনের সার্বিক অগ্রগতি ও সাংবাদিকদের অধিকার নিয়ে আরও বক্তব্য রাখেন দৈনিক যশোর বার্তার সম্পাদক মণ্ডলীর সভাপতি সাইফুল ইসলাম, জাগপার প্রেসিডিয়াম সদস্য নিজামউদ্দিন অমিত, যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সুলতান আহমেদ, সিনিয়র সাংবাদিক আব্দুস সাত্তার কিনে, মোল্লা ওবায়দুর রহমান, নওয়াব আলী , শ ম কামাল হোসেন, মহব্বত আলী, কবি সাইফুদ্দিন সাইফুল, মোহাম্মদ সাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটিতে যশোর ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বস্তরের মফস্বল সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান ফটো সাংবাদিক সানোয়ার আলম সানু, চীফ রিপোর্টার কল্যাণ রায় জয়ন্ত, বিজ্ঞাপন ম্যানেজার শেখ সোহরাব হোসেন, সুমন রেজা, কাজী হাবিবুর রহমান, উত্তম কুমার শীল, রফিকুল ইসলাম সবুজ, আলমগীর কবির, মাহমুদুল হাসান, মহব্বত আলী, সোহেল রানা, তরিকুল ইসলাম, এনামুল কবির, শিমুল হোসেন, আজিজুর রহমান, ইয়াছিন আরাফাত পিন্টু, সোহাগ হোসেন, মহিউদ্দীন বাপ্পী, লেন্টু হোসেন, ইন্তাজ আলী, সাইফুল আজম খান, শেখ মামুনুর রশীদ, জুম্মান হোসেন, আতিকুজ্জামান রিমু,পলাশ হোসেন হৃদয় , শ্যামল দত্তসহ স্থানীয় বিপুল সংখ্যক সাংবাদিক ও প্রতিনিধিগণ।
সিনিয়র-জুনিয়র সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ কুশল ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় মফস্বল সাংবাদিক ফোরামের এই আনন্দময় ও স্মৃতিময় আয়োজন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

যশোরে বসতঘরে হামলা-ভাঙচুর : প্রতিবাদ করায় জহিরকে রক্তাক্ত করলো পিতা-পুত্র

চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে চৌগাছায় নাগরিক শোকসভা

একাধিক হত্যা ও মাদক মামলার আসামি রকি ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

যশোরের পুরাতন কসবায় আদালতে বিচারাধীন জমিতে জবরদখল চেষ্টার অভিযোগ!

অবৈধ ঘরের কারণে পণ্ড চৌগাছার কাঁচাবাজার!

টাইব্রেকারে বাঁকড়াকে হারিয়ে ফাইনালে শংকরপুর ইউনিয়ন একাদশ

পিস্তল, গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ অস্ত্রধারী যুবক গ্রেফতার

যুবদলের মাগুরা সভাপতি কল্লোল ও যশোর সদস্য সচিব রানাকে শোকজ চিঠিতে কঠোর বার্তা

যুবদল থেকে অবশেষে পদ হারালেন শার্শার বিতর্কিত নেতা শহীদুল ইসলাম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *