নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের এনজিও ব্রাঞ্চে তালিকাভুক্ত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বিশিষ্ট মানবাধিকার সংস্থা ‘আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন’ (আমাসুফ)-এর কেন্দ্রীয় কমিটির সহকারী পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, সংগঠক ও মানবাধিকার কর্মী মোঃ আবেদ আহমেদ।
বিজ্ঞাপন
সংগঠনের গঠনতন্ত্র ও নীতিমালার পরিপালনসহ সাংগঠনিক কাঠামোকে আরও সুসংহত, কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে চলমান কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন
সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, মোঃ আবেদ আহমেদ দীর্ঘদিন ধরে অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন। মাঠপর্যায়ে ও আন্তর্জাতিক পরিসরে তাঁর দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা সংস্থাটির ভবিষ্যৎ পথচলায় অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
সংগঠন সূত্রে জানা গেছে, মানবাধিকার অঙ্গনে মোঃ আবেদ আহমেদের পদচারণা সুদীর্ঘ। তিনি ২০১১ সাল থেকে ‘ইন্টারন্যাশনাল ডায়লগ এইড ফাউন্ডেশন’ (ইডাফ)-এর প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ভারতের প্রখ্যাত জাতীয় মানবাধিকার সংস্থা ‘গ্লোবাল হিউম্যান রাইটস প্রটেকশন ফোরাম’-এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উপজেলা সভাপতি হিসেবে মূলধারার মানবাধিকার ও মানবিক কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন।
মানবাধিকার সংগ্রামের পাশাপাশি মোঃ আবেদ আহমেদ বিভিন্ন সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। একই সাথে তিনি দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা গণমাধ্যমের সাথে সাংবাদিক হিসেবে সম্পৃক্ত রয়েছেন।
নির্বাহী পরিচালক আরও জানান, আগামী ৩০ আগস্ট ২০২৬ তারিখ থেকে মোঃ আবেদ আহমেদ নবনিযুক্ত সহকারী পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নবনিযুক্ত সহকারী পরিচালককে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। এদিকে নতুন দায়িত্ব লাভ করায় সামাজিক ও মানবাধিকার অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ মোঃ আবেদ আহমেদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ছবি সংগৃহীত।

