ঝিকরগাছায় ‘আমার ঠিকানা’র চারা বিতরণ

ঝিকরগাছায় ‘আমার ঠিকানা’র চারা বিতরণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

“দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি”—এই বর্ণাঢ্য ও সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় উদউদাপিত হলো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আমার ঠিকানা’র বিশেষ বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল ১০:০০ ঘটিকায় শহরের পূর্বাশা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক চত্বরে আনুষ্ঠানিকভাবে এই সবুজ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি মোঃ এনামুল হকের সভাপতিত্বে ও শুভ উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী এবং সাধারণ এলাকাবাসীর মাঝে বিনামূল্যে আনুমানিক ২০০টি দেশীয় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

উক্ত চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনটির সহ-সভাপতি মোঃ জাবেদ, সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, সক্রিয় সদস্য মোঃ বজলুর রহমান, আব্দুর রহিম তোতা, মোঃ শাহাবুদ্দিন, মুসলিমা খাতুন ও রবিউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে চারা তুলে দেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নে তরুণদের এই সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় সুশীল সমাজ ও সুফলভোগীরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কেন্দ্রে অনুমোদিত এইচ ড্যাব যশোর জেলা শাখা, নেতৃত্বে ডা. কাজী আজম ও ডা. রতন

যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

বেনাপোল সীমান্তে ভারতীয় পর্যটকের করুণ মৃত্যু

আগামী বছর থেকে সব সরকারি প্রাথমিকে মিড ডে মিল চালু হবে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *