স্ফুলিঙ্গ ডেক্স :
খুলনা মহানগরী এলাকার দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
বিজ্ঞাপন
দৌলতপুর থানা পুলিশ অত্র থানাধীন পাবলা তিন দোকানের মোড় এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত এলাকার একটি বসতবাড়ির ভেতর সন্দেহভাজন হিসেবে মিতু বেগমকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে মোট একশত দশ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে পুলিশ জানায়, আটককৃত আসামির নাম মিতু বেগম (৩৭)। তিনি পাবলা তিন দোকানের মোড় এলাকার মান্নান মুন্সির কন্যা ও হিরোর স্ত্রী। বসতঘরের ভেতর মাদকদ্রব্য গোপন রেখে বেচাকেনা ও সরবরাহের অপরাধে তাঁকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার পরপরই আটক আসামির বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারালয়ে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। ছবি সংগৃহীত।

