যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

“অ্যাকাডেমিক জ্ঞান এবং পেশাদার অনুশীলনের মধ্যে সমন্বয়” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের (৭ম ব্যাচ) শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বুধবার (১৯ আগস্ট) ঝিনাইদহ ক্যাম্পাসের ভেটেরিনারি মেডিসিন অনুষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্বোধনের আগে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসানকে সঙ্গে নিয়ে উপাচার্য ক্যাম্পাসে দুটি বৃক্ষরোপণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সময় কঠোর পরিশ্রমের মাধ্যমে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের আহ্বান জানান। তিনি বলেন, পরিশ্রমের কোনো বিকল্প নেই। ইন্টার্নশিপের সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে। একই সঙ্গে যেখানেই তারা কাজ করবে, সেখানেই বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। তারা শিক্ষার্থীদের অর্জিত তাত্ত্বিক জ্ঞান মাঠপর্যায়ে ও ল্যাবরেটরিতে যথাযথভাবে প্রয়োগের আহ্বান জানান।

ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি ইন্টার্ন শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং ইন্টার্নশিপ কার্যক্রম আয়োজনে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

 

আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

শার্শায় ওড়না পেঁচিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *