যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে একটি পুরোনো নাশকতা মামলায় বাঘারপাড়া উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনকে (৩০) আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

রোববার (১৬ আগস্ট ২০২৬) রাতে যশোর শহরের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ সোমবার (১৭ আগস্ট ২০২৬) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ নভেম্বর যশোর সদর উপজেলার কানাইতলা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত ঘটিয়ে নাশকতার চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে পুলিশের দীর্ঘ তদন্তে উক্ত নাশকতামূলক কর্মকাণ্ডে ফারুক হোসেনের সরাসরি সম্পৃক্ততার তথ্যপ্রমাণ প্রকাশ পায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তদন্তের তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে এবং কানাইতলার উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠায়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *