যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের বেজপাড়া এলাকায় একটি ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় ১৩টি মামলার আসামি ও পেশাদার চোর মেহেদী হাসান মানিক ওরফে ‘চোর মানিক সরদার’কে আটক করেছে পুলিশ।

গত রোববার (১৬ আগস্ট ২০২৬) বিকেলে শহরস্থ আনসার ক্যাম্প সংলগ্ন বস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট রাতে বেজপাড়া এলাকার একটি ফ্ল্যাটের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতকারীরা। সেখান থেকে প্রায় ৭৫ হাজার টাকা নগদ, রুপা ও স্বর্ণের বিভিন্ন অলংকার এবং একটি ৫৬ ইঞ্চির রঙিন টেলিভিশন চুরি করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর মানিকের অবস্থান ও পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে তাকে আটক করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া টেলিভিশন, রুপার নূপুর, ব্রেসলেট ও স্বর্ণের কানের রিং উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, আটক মানিকের দেওয়া তথ্যের ভিত্তিতে এই চুরির ঘটনায় জড়িত তার অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *