যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ৪ ডেঙ্গু ও ৩ হাম রোগী হাসপাতালে ভর্তি

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ৪ ডেঙ্গু ও ৩ হাম রোগী হাসপাতালে ভর্তি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলায় ডেঙ্গু ও হাম পরিস্থিতির সর্বশেষ আপডেট জানিয়ে সিভিল সার্জন অফিস যশোর কর্তৃক আজ ১৩ আগস্ট ২০২৬ তারিখে পৃথক দুটি পরিসংখ্যান রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতির বিবরণ: সিভিল সার্জন অফিসের ১৩ আগস্টের ডেঙ্গুসংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় সর্বমোট ৪২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ৩৯০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। সর্বমোট রেফার্ডের সংখ্যা ২ জন। উপজেলাভিত্তিক হিসাব অনুযায়ী, অভয়নগরে সর্বমোট ২৯১ জন, কেশবপুরে ৩২ জন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫৪ জন এবং বাঘারপাড়ায় ২০ জন আক্রান্ত হয়েছেন।

হাম পরিস্থিতির বিবরণ: একই দিনে প্রকাশিত হামের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ জন নতুন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় সর্বমোট ৮৪৭ জন সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে, যার মধ্যে ৬৫৩ জন ভর্তি হন এবং ৬৪৩ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। পরীক্ষাগারে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ১১৭ জন। বর্তমানে ১০ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

সাড়াপোল-রূপদিয়ায় ‘টিম দূরন্ত’র মানবিক ছোঁয়া : শারদীয় উৎসবে ভাসলো দুস্থদের মন

যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

যশোর সীমান্তে ১০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *