অধ্যাপক নার্গিস ইসলামের বাসভবনে যমেক-এর নবনিযুক্ত অধ্যক্ষ

অধ্যাপক নার্গিস ইসলামের বাসভবনে যমেক-এর নবনিযুক্ত অধ্যক্ষ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর মেডিকেল কলেজের (যমেক) নবনিযুক্ত অধ্যক্ষ গত ১০ আগস্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর যশোর জেলা নেতৃবৃন্দ এবং সদ্যপ্রাক্তন অধ্যক্ষকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী আদর্শের প্রবীণ অভিভাবক অধ্যাপক নার্গিস ইসলামের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে নতুন কর্মমেয়াদে সাফল্য ও শুভকামনা চেয়ে তাঁরা অধ্যাপক নার্গিস ইসলামের দোয়া ও আশীর্বাদ গ্রহণ করেন।

পরবর্তীতে নবনিযুক্ত অধ্যক্ষ ও ড্যাবের নেতৃবৃন্দ যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নিজ নিজ বাসভবনে যান। এ সময় নতুন প্রশাসনিক দায়িত্ব সুষ্ঠু ও সততার সাথে পালনের জন্য তাঁরা বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে দোয়া, শুভকামনা ও সার্বিক দিকনির্দেশনা প্রার্থনা করেন।

সৌজন্য সাক্ষাৎ ও আলাপচারিতাকালে যশোর মেডিকেল কলেজের চিকিৎসাসেবার মান বৃদ্ধি, শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন এবং হাসপাতালের সার্বিক পরিবেশের কাঙ্ক্ষিত মানোন্নয়নসহ ভবিষ্যৎ নানা কল্যাণমুখী পদক্ষেপ নিয়ে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *