তৃণমূল থেকে পরিশুদ্ধ নেতৃত্বের বার্তা : যশোরে জেলা ইসলামী আন্দোলনের শপথ পাঠ

তৃণমূল থেকে পরিশুদ্ধ নেতৃত্বের বার্তা : যশোরে জেলা ইসলামী আন্দোলনের শপথ পাঠ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) প্রেসক্লাব যশোর অডিটরিয়ামে এক জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এই কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আলহাজ এইচ এম মহসিনের সঞ্চালনায় আয়োজিত এই পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণমানুষের সামাজিক প্রত্যাশা পূরণে একদম তৃণমূল পর্যায় থেকে সৎ, যোগ্য ও পরিশুদ্ধ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।” তিনি আরও যোগ করেন, দেশে অতীতে বড় বড় আন্দোলন-সংগ্রাম হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন না আসার মূল কারণ ছিল পুরোনো কায়েমি ব্যবস্থায় দেশ পরিচালনার মানসিকতা। জুলাই আন্দোলনের পর সেই পুরোনো ব্যবস্থার পুনরাবৃত্তি এ দেশে আর কোনোভাবেই হতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) প্রভাষক মো. আব্দুল জলিল। তিনি আগামী দিনে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে দলের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীদের সর্বোচ্চ প্রয়াস ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জোর আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষভাগে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পরবর্তীতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয় এবং উপস্থিত সকলের সাথে পরিচিতি পর্ব সম্পন্ন হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *