স্ফুলিঙ্গ রিপোর্ট :
প্রেসক্লাব যশোরের নতুন সদস্যপদ প্রদানের আনুষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে আগামী বুধবার (১২ আগস্ট ২০২৬) থেকে সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ভর্তি ফরম সংগ্রহ করা যাবে ১৪ আগস্ট রাত ৮টা পর্যন্ত এবং তা জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত।
বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দুপুরে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির দ্বিতীয় সভায় সর্বসম্মতিক্রমে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা এবং সম্পূর্ণ সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন। সভায় আহ্বায়ক কমিটির অন্যান্য সকল সদস্য উপস্থিত ছিলেন। বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ক্লাবের নির্বাচনের পূর্বেই নতুন সদস্যপদ প্রদানের বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা শেষে এ সময়সূচি চূড়ান্ত করা হয়।
ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ১২ আগস্ট সকাল ১০টা থেকে প্রেসক্লাব যশোর কার্যালয় থেকে নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন আগ্রহী সাংবাদিকেরা। সংগৃহীত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ১৫ আগস্ট রাত ৮টার মধ্যে ক্লাব কার্যালয়ে জমা দিতে হবে। নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর কোনো আবেদন ফরম গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
সদস্য পদের আবেদনকারীদের সুবিধার্থে জমা দেওয়ার শর্তাবলিও প্রকাশ করা হয়েছে। আবেদনের ফরমের সাথে আবেদনকারীকে অবশ্যই:
-
সংশ্লিষ্ট মিডিয়া প্রতিষ্ঠানের কমপক্ষে পাঁচ বছর আগের নিয়োগপত্রের ফটোকপি
-
জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি
-
বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের পরিচয়পত্রের (ID Card) ফটোকপি
-
২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
সংযুক্ত করে নির্ধারিত সময়ের মধ্যে ক্লাব কার্যালয়ে জমা প্রদান করতে হবে।
ফাইল ছবি সংগৃহীত।

