বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নতুন পরিচালনা পরিষদ হিসেবে ৪৩ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে অবনী কুমার রায়কে আহ্বায়ক এবং নীলরতন কুন্ডু নিলয়কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কাজল বরণ দাস এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় কুমার খাসকেল যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন।
বিজ্ঞাপন
ঘোষিত ৪৩ সদস্যের এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছেন মনিলাল পাল। এছাড়া অন্য দুই যুগ্ম আহ্বায়ক হলেন সুরঞ্জিত রায় শাওন ও সুজন দাস।
কমিটির অন্যান্য সম্মানিত সদস্যরা হলেন—দিবাকর সরকার পিন্টু, দেবরাজ দত্ত মনা, সজল কান্তি হাওলাদার, জগন্নাথ সিকদার, সবুজ বরণ হাওলাদার, সাগর রায়, অ্যাডভোকেট উজ্জ্বল হাওলাদার, তুলসী কর্মকার, মিঠুন দত্ত, নীল রতন হাওলাদার, নয়নাভিরাম গাইন নয়ন, দুলু চন্দ্র হাওলাদার, শেখর মিত্র, সাগর হাওলাদার, কাজল হাওলাদার, আপন সাহা, সুকান্ত ভট্টাচার্য, মানিক হাওলাদার, জ্যোতি কর্মকার, শান্তনু হাওলাদার, নারায়ণ চন্দ্র শীল, সুমন হাওলাদার, দীপক চন্দ্র, প্রিন্স সরকার, সুব্রত হাওলাদার, সঞ্জয় সিকদার, জয় সরকার, নারায়ণ চন্দ্র হাওলাদার, সুজন চন্দ্র রায়, হৃদয় কৃষ্ণ মন্ডল (টোটন), অলোক কর্মকার, জয় কর্মকার, কমল বিশ্বাস ও আবির পাল।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলাপাড়া উপজেলার পূর্ববর্তী সব পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা করে এ নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলাজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক কল্যাণ সাধন এবং আসন্ন শারদীয় দুর্গোৎসবসহ যেকোনো পূজা-পার্বণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে এই নবগঠিত আহ্বায়ক কমিটি বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করা হয়।
ছবি সংগৃহীত।


