দুই বছর পর পায়রা টার্মিনালে বিদেশি জাহাজ ‘ফান ঝৌ-৬’

দুই বছর পর পায়রা টার্মিনালে বিদেশি জাহাজ ‘ফান ঝৌ-৬’

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

দীর্ঘ দুই বছর পর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালে সরাসরি বার্থিং করেছে চায়নার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘ফান ঝৌ-৬’।

আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিচালনার জন্য ক্রয়কৃত অত্যাধুনিক ৫টি কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট (ক্রেন) নিয়ে জাহাজটি সরাসরি টার্মিনাল জেটিতে এসে নোঙর করে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, টার্মিনালে আসা ৫টি আধুনিক ইকুইপমেন্টের মধ্যে রয়েছে ৮০ টন ধারণক্ষমতাসম্পন্ন দুটি ‘কোয়ে গ্যান্টি ক্রেন’ (Quay Gantry Crane), ৪০ টন ধারণক্ষমতাসম্পন্ন দুটি ‘টায়ার্ড গ্যান্টি ক্রেন’ (Rubber Tyred Gantry Crane) এবং ৮০ হাজার টন ধারণক্ষমতাসম্পন্ন একটি ‘মোবাইল হারবার ক্রেন’ (Mobile Harbour Crane)। বন্দরের প্রথম টার্মিনালে কনটেইনার ও ভারী কার্গো খালাস-বোঝাই কার্যক্রমকে দ্রুত, আধুনিক ও বিশ্বমানের করতে এসব ভারী যন্ত্রপাতি চীন থেকে ক্রয় করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

১৬৮ মিটার দৈর্ঘ্য ও ৬ মিটার ড্রাফটের (গভীরতা) এই বিশাল জাহাজটি গত ১৮ সেপ্টেম্বর চায়নার পিংতান বন্দর থেকে যাত্রা শুরু করে সরাসরি পটুয়াখালীর পায়রা বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

এর আগে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার মেট্রিক টন পাথর নিয়ে ‘এমভি জেইন’ এবং একই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার মেট্রিক টন পাথর নিয়ে ‘এমভি ডা হং-১৬’ নামের দুটি মাদার ভেসেল সরাসরি পায়রা বন্দরের প্রথম টার্মিনালে নোঙর করে সফলভাবে পণ্য খালাস করেছিল।

পায়রা বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, রাবনাবাদ চ্যানেলের নাব্যতা ধরে রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি পায়রাকে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক ‘ডিজিটালাইজড পোর্ট’ হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে নানা অবকাঠামোগত ও প্রযুক্তিগত উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে বিশেষ অবহিতকরণ সভা

সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে প্রেমের ফাঁদ ! যুবকের এক বছরের কারাদণ্ড

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া উপজেলা ও কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত

বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যার চেষ্টা !

কলাপাড়ায় এবার বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে গণ-অসুস্থতা

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

এক যুগের বন্ধুত্বে কলাপাড়ায় 'গৌরবোজ্জ্বল ৯৯'-এর বর্ণাঢ্য মিলনমেলা

কলাপাড়ায় নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের সাথে আইনজীবীদের মতবিনিময়

কলাপাড়া মাধ্যমিক শিক্ষা অফিস ও শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *