সারাদেশে সর্বোচ্চ সতর্কবার্তা জারি পুলিশ সদর দপ্তরের

সারাদেশে সর্বোচ্চ সতর্কবার্তা জারি পুলিশ সদর দপ্তরের

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজধানী ঢাকাসহ দেশজুড়ে পুলিশের ব্যবহৃত সরকারি যানবাহনকে লক্ষ্য করে উগ্রবাদী সংগঠন কিংবা দুষ্কৃতকারীরা বড় ধরনের নাশকতামূলক হামলা চালাতে পারে—গোয়েন্দা সংস্থার এমন গোপন তথ্যের ভিত্তিতে সারাদেশে সর্বোচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করেছে পুলিশ সদর দপ্তর।

আজ শনিবার (১ আগস্ট ২০২৬) রাতে পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা এবং পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর কাছে এই সংক্রান্ত একটি জরুরি বার্তা পাঠানো হয়েছে।

জরুরি বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ডিউটিরত অবস্থায় কিংবা ডিউটি শেষে পার্কিং করা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ যেকোনো যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা বা শিথিলতা প্রদর্শন করা যাবে না। বিশেষ করে, দায়িত্ব পালনকালে সাময়িকভাবে গাড়ি থামাতে হলে তা অবশ্যই কোনো নিরাপদ স্থানে রাখতে হবে এবং সবসময় দায়িত্বরত সদস্যদের সরাসরি নজরদারিতে থাকতে হবে। কোনো অবস্থাতেই ড্রাইভার বা দায়িত্বরত সদস্য ছাড়া যানবাহন ‘আনঅ্যাটেন্ডেড’ (নজরদারহীন) অবস্থায় ফেলে রাখা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া থানা, পুলিশ লাইন্স, বিভিন্ন অফিস প্রাঙ্গণ কিংবা অন্যান্য নির্ধারিত স্থানে দাঁড়িয়ে থাকা সরকারি গাড়িগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব এলাকায় নিয়মিত টহল বৃদ্ধি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তুর ওপর বিশেষ নজর রাখতে বলা হয়েছে।

বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে বর্ণনা করে সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশনাগুলো অক্ষরে অক্ষরে প্রতিপালন ও কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে সহযোগী ছিনতাইকারী খুন !

ইয়াবা সেবনের আসরে ডেকে নিয়ে রিক্সাচালককে কুপিয়ে হত্যা!

সৌদি ফেরত যুবককে মিসর হয়ে লিবিয়ায় পাচার : নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি

কম দামে বিমান টিকিটের লোভ দেখিয়ে ৩৪ লাখ টাকা আত্মসাৎ : শান্তাসহ ৩জন গ্রেপ্তার

সর্ষের মধ্যেই ভূত : আদালতের মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্যই ইয়াবাসহ গ্রেপ্তার

এক কোটি টাকা লাভের লোভে নিঃস্ব সাবেক সেনা কর্মকর্তা!

অবুঝ সন্তানদের সামনে ধর্ষণের শিকার হয়ে দুই শিশুকে নিয়ে আত্মহননের চেষ্টা এক দুর্ভাগা নারীর!

পুলিশে আসছে বিশ্বমানের বিশেষায়িত 'সাইবার পুলিশ ইউনিট'

ফুডপান্ডার এমডিসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *