পুলিশে আসছে বিশ্বমানের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’

পুলিশে আসছে বিশ্বমানের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’

স্ফুলিঙ্গ ডেক্স :

ক্রমবর্ধমান অনলাইন ক্রাইম, ডিজিটাল জালিয়াতি ও ভার্চুয়াল প্ল্যাটফর্মের অপরাধ রুখতে বাংলাদেশ পুলিশের বহরে যুক্ত হতে যাচ্ছে স্বতন্ত্র ও বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’। পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) প্রত্যক্ষ কমান্ডে প্রাথমিক পর্যায়ে বিদ্যমান লজিস্টিকস ও দক্ষ জনবল নিয়েই বহুল প্রতীক্ষিত এই উইংয়ের প্রশাসনিক ও আভিযানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো এক দাপ্তরিক চিঠিতে পুলিশের সাংগঠনিক কাঠামোয় এই বিশেষায়িত ইউনিট গঠনের বিষয়ে সরকারের নীতিগত সম্মতির কথা জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত ওই নির্দেশনায় নতুন ইউনিট গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশেষায়িত এই ইউনিটের চূড়ান্ত অর্গানোগ্রাম, নতুন পদ সৃষ্টি, আধুনিক যানবাহন ও লজিস্টিকস বরাদ্দের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন। পুরো কার্যক্রম ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পদ সৃজন ও যানবাহন টিওঅ্যান্ডইভুক্ত করার পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক প্রস্তাব আগামী তিন কর্মদিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে পুলিশ সদর দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম শাখা এবং অন্যান্য ব্যাটালিয়নে পৃথকভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সাইবার তদন্ত, ডিজিটাল আলামত সংগ্রহ, ডাটা এনালাইসিস ও ফরেনসিক টিমের সব সক্ষমতাকে এখন একক ও স্থায়ী সুসংগঠিত প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে অনলাইন অপরাধ দমনে পুলিশের কাজের গতি ও আন্তঃযোগাযোগ বহুলাংশে বৃদ্ধি পাবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে ইন্টারনেটের প্রসার ও প্রযুক্তির ব্যবহারের সঙ্গে সঙ্গে অপরাধের কৌশল ও ধরণেও আমূল পরিবর্তন এসেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানের সাইবার অপরাধ তদন্ত নিশ্চিতে দেশের সেরা প্রযুক্তিবিদ ও বিশেষ দক্ষতাসম্পন্ন পুলিশ কর্মকর্তাদের এই নতুন ইউনিটে ন্যস্ত করা হবে।

সাইবার পুলিশ ইউনিট পুরোপুরি সক্রিয় হলে অপরাধ তদন্তের এখতিয়ার, জেলা ও থানা পুলিশের সাথে সমন্বয় এবং মামলা পরিচালনা সম্পর্কিত যাবতীয় বিধিমালা আরও স্পষ্ট করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ইয়াবা সেবনের আসরে ডেকে নিয়ে রিক্সাচালককে কুপিয়ে হত্যা!

সৌদি ফেরত যুবককে মিসর হয়ে লিবিয়ায় পাচার : নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি

কম দামে বিমান টিকিটের লোভ দেখিয়ে ৩৪ লাখ টাকা আত্মসাৎ : শান্তাসহ ৩জন গ্রেপ্তার

সর্ষের মধ্যেই ভূত : আদালতের মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্যই ইয়াবাসহ গ্রেপ্তার

এক কোটি টাকা লাভের লোভে নিঃস্ব সাবেক সেনা কর্মকর্তা!

অবুঝ সন্তানদের সামনে ধর্ষণের শিকার হয়ে দুই শিশুকে নিয়ে আত্মহননের চেষ্টা এক দুর্ভাগা নারীর!

ফুডপান্ডার এমডিসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

৮৩ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ কারবারি হান্নান গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *