যশোরে ডিবি ও কসবা ফাঁড়ির অভিযান : ৯০ পিস ইয়াবাসহ জালে ২ মাদক কারবারি!

যশোরে ডিবি ও কসবা ফাঁড়ির অভিযান : ৯০ পিস ইয়াবাসহ জালে ২ মাদক কারবারি!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির পৃথক দুটি টিম।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) রাতে যশোর সদরের কৌশলগত দুটি পয়েন্টে এ অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকার সাইফুল ইসলাম এবং সদর উপজেলার হামিদপুর এলাকার জহির হোসেন ওরফে জহির।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে যশোর শহরের তালতলা মোড় এলাকায় বিশেষ অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় সেখান থেকে চিহ্নিত মাদক কারবারি সাইফুল ইসলামকে আটক করা হয় এবং তাঁর দেহ তল্লাশি করে ৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই রাতে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির একটি দল সদর উপজেলার বালিয়াডাঙ্গা মান্দিয়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে জহির হোসেন ওরফে জহিরকে আটক করে তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত দুই আসামির বিরুদ্ধেই সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক আইনে মামলা দায়েরের পর বুধবার (২৯ জুলাই) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *