রাঙামাটিতে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

রাঙামাটিতে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রাঙামাটি এলাকায় নতুন সড়ক ও সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শনিবার (২৫ জুলাই ২০২৬) ফলক উন্মোচনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াত কষ্ট ও জলাবদ্ধতার অবসান ঘটাতে এই সড়ক ও ড্রেন নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। উদ্বোধনকালে প্রতিমন্ত্রী রাঙামাটি এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়নের দিকনির্দেশনা দেন এবং সিডিউল মেনে নির্ধারিত সময়ে মানসম্মত কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন। রাঙামাটি এলাকায় নতুন সড়ক ও ড্রেন নির্মাণ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এ প্রকল্প বাস্তবায়ন হলে এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঘটার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থায় আসবে নতুন গতি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *