যশোরে ২৫ জুলাই স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ : চৌরাস্তা মোড়ে ‘জনসমুদ্রের’ প্রস্তুতির ঘোষণা

যশোরে ২৫ জুলাই স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ : চৌরাস্তা মোড়ে ‘জনসমুদ্রের’ প্রস্তুতির ঘোষণা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

ফাঁসির দণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেফতারপূর্বক উপযুক্ত শাস্তির দাবিতে আগামী ২৫ জুলাই (শনিবার) যশোরে বিশাল গণসমাবেশের ডাক দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) যশোর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শনিবার বেলা সাড়ে ৩টায় শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড়ে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির জাতীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ ছাড়া সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, এমপি। বিশেষ বক্তা হিসেবে অংশ নেবেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল জানান, “গত এক সপ্তাহ আগেই এই কর্মসূচির তারিখ নির্ধারণ করা হয়। ইতিমধ্যে জেলার প্রতিটি সাংগঠনিক ইউনিটে সফল প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মধ্যে অভূতপূর্ব সাড়া জাগিয়েছে এই কর্মসূচি। আশা করছি, অতীতের সব রেকর্ড ভেঙে চৌরাস্তা মোড়ে মানুষের ঢল নামবে এবং এটি জনসমুদ্রে পরিণত হবে।”

সমাবেশটি ছুটির দিনে শহরের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হওয়ায় সাময়িকভাবে সাধারণ মানুষের যাতায়াতে যে বিড়ম্বনা সৃষ্টি হতে পারে, সেজন্য দলের পক্ষ থেকে আগাম দুঃখ প্রকাশ করেন তিনি। একই সাথে দেশের সার্বিক প্রেক্ষাপটে ফ্যাসিবাদবিরোধী এই গণসমাবেশ সফল করতে সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, যুগ্ম আহ্বায়ক শামীম আক্তার, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম এবং সদস্য রাজু আহমেদসহ স্থানীয় ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *