চাড়াভিটায় পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাত!

চাড়াভিটায় পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাত!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বাঘারপাড়া উপজেলায় পুরনো শত্রুতার জের ধরে সজিব (২৮) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে।

গত বুধবার (২২ জুলাই ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার চাড়াভিটা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত সজীব বাঘারপাড়া উপজেলার মহিরান এলাকার শাহাদতের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে চাড়াভিটা এলাকা দিয়ে যাওয়ার সময় পূর্ব কোন্দলকে কেন্দ্র করে একই উপজেলার চাড়াভিটা দিঘিরপাড় এলাকার নিরব (২৫) নামে এক যুবক সজীবের ওপর চড়াও হয়। একপর্যায়ে সজীবকে লক্ষ্য করে ধারালো ছুরি দিয়ে হামলা চালানো হয় এবং তাঁর পিঠে একাধিক আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার পরপরই স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় সজীবকে উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাঁকে স্থানান্তরিত করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে অবগত করা হয়েছে। হামলায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানা গেছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ইয়ামাহা গ্রুপের অ্যাডমিন পিয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *