যশোর প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন ওটিতে

যশোর প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন ওটিতে

স্ফুলিঙ্গ রিপোর্ট :

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন যশোর প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জাহিদ হাসান টুকুনকে ওপেন হার্ট সার্জারির জন্য অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে অফিসে যাওয়ার পথে তাকে দ্বিতীয়বারের মতো দেখতে এবং চিকিৎসার সর্বশেষ খোঁজখবর নিতে হাসপাতালে আসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় দেশের প্রখ্যাত কার্ডিয়াক বিশেষজ্ঞ ডাঃ এম এ রশীদ প্রতিমন্ত্রীকে হাসপাতালের করিডোরে স্বাগত জানান।

পরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ৫০৩ নম্বর কেবিনে গিয়ে চিকিৎসাধীন জাহিদ হাসান টুকুনের শারীরিক অবস্থার খোঁজ নেন, তাকে সান্ত্বনা দেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। কেবিনে উপস্থিত রোগীর আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সাথেও তিনি কুশল বিনিময় করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৯টা ২৫ মিনিটে জাহিদ হাসান টুকুনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ওটিতে নেওয়ার আগে মেডিকেল টিমের প্রধান রোগীর সন্তান ও ভাই-বোনদের চিকিৎসার বিষয়ে সংক্ষেপে অবহিত করেন। চিকিৎসকেরা জানান, রোগীর শারীরিক ও মানসিক অবস্থা ইতিবাচক রয়েছে। তবে ওপেন হার্ট সার্জারি অত্যন্ত জটিল ও সংবেদনশীল হওয়ায় এই অপারেশন সম্পন্ন হতে আনুমানিক ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে। চিকিৎসকেরা সফল অস্ত্রোপচারের জন্য মহান আল্লাহর দরবারে সকলের দোয়া প্রার্থনা করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গত রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, সংসদ সদস্য নাসের রহমান, যশোর জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য গোলাম রসুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব (যশোরের প্রাক্তন ডিসি) আজাহারুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন কাবুল হাসপাতালে এসে জাহিদ হাসান টুকুনকে দেখে যান।

এ ছাড়া জেএসটি ফিল্মসের কর্মকর্তাবৃন্দ, যশোর প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ শত শত সুহৃদ ও শুভাকাঙ্ক্ষী হাসপাতালে এসে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দোয়া করেন। যশোরের সর্বস্তরের মানুষ এই পরোপকারী ও মানবিক ব্যক্তিত্বের দ্রুত সুস্থতা এবং আগের মতো হাসিখুশি মুখে সবার মাঝে ফিরে আসার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *