ঝিকরগাছায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে কিশোরকে ছুরিকাঘাত

ঝিকরগাছায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে কিশোরকে ছুরিকাঘাত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে তানভীর নামে এক কিশোরকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লিখিত অভিযোগে তানভীরের বাবা শওকত আলী জানান, সোমবার রাতে আর্জেন্টিনার খেলা দেখার সময় বাঁশি চাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের হাসান আলীর সঙ্গে তানভীরের কথা-কাটাকাটি হয়। এর জেরে মঙ্গলবার সকালে বেনেয়ালী বাজারে যাওয়ার পথে হাসান আলী তার ওপর হামলা চালান। এ সময় ধারালো বার্মিজ চাকুর আঘাতে তানভীরের বাম কান ও মাথার পাশে জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *